আমরা অনেকেই দুধের সাথে অনেককিছু মিশিয়ে খাই।চলুন জেনে নেওয়া যাক এতে আমাদের কি ক্ষতি হতে পারে
মানবদেহের জন্য দুধের পুষ্টিগুণ কোনো অংশে কম নয়।আমাদের সবার সকাল কিংবা রাতে প্রোটিনের জন্য দুধ কম বেশি খাওয়া হয়ে থাকে। কিন্তু আমরা যদি দুধের সঙ্গে যদি কোনো ভুল খাবার খাই তাহলে হতে পারে হিতে বিপরীত।খাবার খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। যা সম্পর্কে অনেকেরই ধারণা কম। এমন অনেক খাবার আছে যা দুধের সঙ্গে খেলে শরীরে ক্ষতির আশঙ্কা থাকে বেশি।
অনেকে দুধের সঙ্গে ওটস, কর্নফ্লেক্স বা মুড়ি খেয়ে থাকেন, কেউ বা আবার বিভিন্ন
ধরনের ফল খেয়ে থাকেন যেমন কলা, আপেল ইত্যাদি। কিন্তু চিকিৎসাশাস্ত্রের মতে,
যদি দুধের সাথে কোনো অ্যাসিডযুক্ত ফল খাওয়া হয়, তবে দুধের প্রোটিন এবং
ফলের অ্যাসিডের কারণে পেটে হজমের সমস্যা দেখা দিতে পারে। হতে পারে পেট
ব্যথার মতো সমস্যাও।সেক্ষেত্রে অবশ্যই কমলা লেবু কিংবা কোনো
অ্যাসিডযুক্ত ফল তখন বর্জন করতে হবে। আবার অনেকের ধারণা দুধ এবং কলা
একসঙ্গে মিশিয়ে খাওয়া শরীরের জন্য পুষ্টিকর। কিন্তু পুষ্টিবিদদের রয়েছে
ভিন্ন মত। তাদের মতে কলা আর দুধ একসঙ্গে খেলে শরীরে হজমশক্তিতে সমস্যা হয়।
একই সাথে দুধ ও পুডিং এই দুটি খাবারও একত্রে খেলে হজমে সমস্যা হতে পারে।
আরওঃ২০২১ সালের শেষে জেফ বেজোসের সম্পত্তির পরিমান
অনেকে বিভিন্ন রকম ফল দিয়ে মিল্কশেক করে খেতে খুব পছন্দ করেন। কিন্তু যদি নিয়মিত
ব্যানানা মিল্কসেক বা স্মুদি করে খাওয়া হয় তাহলে হতে পারে সাইনাস ও
সর্দি-কাশির মতো সমস্যাও।
তাছাড়াও দুধের সাথে আনারস, তাল, গ্রিন আপেল খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর। অন্যদিকে
দুধের সাথে নোনতা জাতীয় খাবার খাওয়াও ঠিক নয়। নাহলে শরীরে কেমিক্যাল
রিঅ্যাকশন দেখা দিতে পারে। অন্যদিকে ভারি খাবারের পরে কখনো দুধ খাওয়া উচিত
নয়। এতে পাচন করতে সময় লাগে এবং পাচন প্রক্রিয়া দূর্বল হয়ে অ্যাসিডিটি হয়ে
যায়, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা যায়।
আমরা অনেকেই দুধের সঙ্গে খাবার মিশিয়ে খাই। কখনও চকলেট, কখনও ফল, কিন্তু আদতে কী সেই খাবার স্বাস্থ্যসম্মত? এক্ষেত্রে শুনতে হবে আয়ুর্বেদিকদের পরামর্শ। তাদের মতে দুধের সঙ্গে খাবার মোটেও মেশানো যায় না। যে কোনও খাবারের সঙ্গে দুধ খেলেই শরীর খারাপ হতে পারে।
এছাড়া দুধ এবং আনারস একসঙ্গে খেলে বমি, ডায়রিয়া, মাথাব্যথা এবং এমনকি পাকস্থলীর ব্যথায় আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। আনারসে আছে ব্রোমালেইন ও ল্যাকটিক এসিড যা দুধের সাথে
মিলে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তবে দুধ ও মধু দেহের হাড়ের জন্য
ভালো। এটি হাড় মজবুত করে এবং ক্ষয়রোধে সাহায্য করে। শুধু তাই নয় এটি
ফুসফুসের জন্যও বেশ ভালো। এটি পানে শ্বাসকষ্টজনিত সমস্যা প্রতিরোধ করা যায়।
গলা ব্যথার প্রশমনের ক্ষেত্রেও দুধ-মধুর মিশ্রণ একটি কার্যকর উপায়।
