বিশ্বের অন্যতম সেরা খেলোয়ার মেসি।প্রতিনিয়ত নতুন নতুম রেকর্ড বানাচ্ছে মেসি।কখনো ক্লাবের হয়ে আবার কখনো আর্জেন্টিনা দলের হয়ে।৩৪ বছর বয়সেও নতুন রেকর্ড বানাচ্ছেন ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়।
চলতি বছরে মেসি যে ৫টি রেকর্ড গড়েছে মেসি।
প্রথম খেলোয়াড় হিসেবে সাত ব্যালন ডিঅর
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে সাতটি ব্যালন ডিঅর জিতেছেন মেসি।২০১৯ সালে ষষ্ঠ ব্যালন ডিঅর জেতার পর এই বছর সপ্তম ব্যালন ডিঅর নিজের করে নেন মেসি।অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী রোনালদোর ঝুলিতে রয়েছে এখন পর্যন্ত পাচটি ব্যালন ডিঅর।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড
আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি।এর আগে এই রেকর্ডটি ছিল হ্যাভিয়ের মাসচেটানোর।কোপা আমেরিকার গ্রুপপর্বে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে মাসচেরানোর ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড ছুয়ে ফেলে মেসি।এছাড়া এখনো আর্জেন্টিনার হয়ে খেলে যাচ্ছেন মেসি।
আরওঃহাবল টেলিস্কোপের পর বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী টেলিস্কোপ মহাকাশে পাঠালো নাসা
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড
পেলের রেকর্ড ভেঙে দিয়ে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছে মেসি।বলিভিয়ার বিপক্ষে বিশ্বাকাপ বাছাইপর্বে হ্যাটট্রিক করে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড গড়েন মেসি।
এক লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড
পেলের আরোও একটি ভেঙে দিয়েছেন মেসি।চলতি বছরের শুরুর দিকে পেলের ৪৬৯ রেকর্ড ভেঙে দিয়ে বার্সেলোনার জার্সি গায়ে ৪৭৪ গোল করে এই রেকর্ড নিজের করে নেন মেসি।
প্রথম খেলোয়াড় হিসেবে তিন দশকে ব্যালন ডিঅর জয়
২০২১ সালে ব্যালন ডিঅর জিতে আরেকটি অনন্য রেকর্ডের খাতায় ঢুকে পড়েছেন মেসিপ্রথম খেলোয়াড় হিসেবে তিন দশকে ব্যালন ডিঅর জয় হলো তার।২২ বছর বয়সে ২০০৯ সালে নিজের প্রথম পুরষ্কার জেতেন মেসি।এরপর টানা তিন বছর ২০১০,২০১১,২০১২ সাল জেতেন।২০১৫ এবং ২০১৯ সালের ব্যালন ডিঅর দুটিও নিজের করে নেন মেসি।সর্বশেষ জেতলেন ২০২১ সালে।এরই ফলে গড়া হয় অনন্য রেকর্ড।প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন তিনটি দশকে ব্যালন ডিঅর জয়ের কীর্তি গড়েছেন মেসি।
