আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল খেলায় জয় পেয়েছে পর্তুগাল।ক্রিস্তিয়ানো রোনাল্ডোর দল কাতারকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে।শুরুতে ৩৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রোনাল্ডো,এরপর ৩৮ ও ৯০ মিনিটে গোল করেন জোসে ফন্টে ও আন্দ্রে সিলভা।ম্যাচে ৬১ শতাংশ বল পায়ে রেখে পর্তুগাল জয় নিশ্চিত করে।অন্যদিকে ফিফা ইউরোপীয়ান কোয়ালিফায়ে জয় পেয়েছে ইংল্যান্ড ও ডেনমার্ক।ইংল্যান্ড অ্যানডোরাকে ৫-০ ব্যবধানে ও ডেনমার্ক মলদোভাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে।এই জয়ে এফ গ্রুপে ২১ পয়েন্ট নিয়ে ডেনমার্ক ও আই গ্রুপে ১৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড শীর্ষে রয়েছে।
পর্তুগালের জয়,হারলো কাতার
অক্টোবর ০৯, ২০২১
0
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন
